সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার পীরেরগাঁও গ্রামে গতকাল বুধবার এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পীরেরগাঁও গ্রামের কবরস্থানের জমি নিয়ে গ্রামের ছুরত আলী ও এরশাদ আলীর মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল দুপুরে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। এতে আহত ১০ জনের মধ্যে আরশ আলী, আইউব আলী, নুর জাহান, হুসনা বেগম, আবদুল মান্নান ইছরানুল হক ও মনু মিয়াকে ( উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন বলেন, সংঘর্ষের বিষয়ে থানায় কেউ অভিয়োগ করেনি।