জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি বেসরকারি এনজিওকে জাতীয় পতাকা অবমাননার দায়ে গত বুধবার পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. ফিজনূর রহমান এ সাজা দেন। ফিজনূর রহমান বলেন, স্থানীয় মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিএসএস নামে একটি এনজিওর পতাকা জব্দ করা হয়। জাতীয় পতাকা অবমাননার দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।