রংপুরে জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দুই নেতা হলেন রংপুর মহানগর জামায়াতের আমির নূর হুসাইন ও সদর উপজেলার আমির লোকমান হোসেন। পুলিশ জানায়, গত শনিবার রাতে সদর উপজেলার হরিরাম পিরোজপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় তাঁদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায় বলে জানান সদর থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম।