জন্মসনদ জাল করার দায়ে গতকাল মঙ্গলবার সকালে নাটোরের লালপুর উপজেলার সালামপুর বাজারের মিজান কম্পিউটারের মালিক মিজানুর রহমানকে (৩০) পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও নির্বাহী হাকিম নজরুল ইসলাম আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, সকালে পুলিশ সালামপুর বাজারের মিজান কম্পিউটারে অভিযান চালায়। এ সময় ওই দোকান থেকে জাল জন্মসনদ উদ্ধার করা হয়। এ অপরাধে মিজানুর রহমানকে অর্থদণ্ড দেওয়া হয়। মিজানুরের বাড়ি উপজেলার শেরপাড়া গ্রামে।