ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের কুতুবগঞ্জ গ্রাম থেকে পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে এক হাজার টাকার ২১টি জাল নোট উদ্ধার করেছে। এ সময় টাকার মালিক সৈয়দুজ্জামানকে (২৮) আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। চরফ্যাশন থানার ওসি এনামুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা অভিযান চালিয়ে জাল টাকা জব্দ করেন।