চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার পুলিশ জাল নোটসহ তিন ব্যক্তিকে আটক করেছে। গত সোমবার রাত আটটার দিকে উপজেলার জয়রামপুর গ্রামের শেখপাড়ার একটি চায়ের দোকান থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন মিন্টু আলী (২৬), হাসান আলী (৩০) ও হারেজ আলী (৫২)। দামুড়হুদা থানার ওসি মো. কামরুজ্জামান জানান, আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁদের কাছে মোট ১৮ হাজার টাকার জাল নোট ছিল।