শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত মঙ্গলবার রাতে জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের আল আমিন (২৫) ও মোস্তাফিজুর রহমানকে (২৫) জাল টাকার ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে এক হাজার টাকা মূল্যের ২৫টি জাল নোট জব্দ করা হয়। থানার এসআই মো. আরিফ হোসাইন জানান, গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।