জিনের বাদশাহর ৪ সদস্য আটক

গাইবান্ধা থেকে প্রতারক চক্র ‘জিনের বাদশাহর’ চার সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডেমরা ইউনিট। গত শুক্রবার রাতে তাদের আটক করে সিআইডি। এ সময় তাদের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়।

এ বিষয়ে আজ রোববার বিকেলের দিকে একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে সিআইডি। সিআইডি সদর দপ্তরে এ সংবাদ সম্মেলন হবে।

আজ সিআইডির পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এ তথ্য পাওয়া গেছে।