টাকা লুট

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে একটি বেকারিতে ঢুকে মালিকের ১০ হাজার টাকাসহ কর্মচারীদের চারটি মুঠোফোনের সেট নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটায় কমলগঞ্জ থানার আড়াই শ গজ দূরে ধলাই পুরাতন সেতু এলাকায় এ ঘটনা ঘটে। কমলগঞ্জ পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, তিনি ঘটনার কথা শুনেছেন। এ বিষয়ে বেকারির মালিক অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।