মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিল এলাকা থেকে গতকাল বুধবার ভোরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে পিটুনি দিয়েছে গ্রামবাসী। এ সময় তাদের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলো শ্রীনগেরর বরিব্বর খোলা এলাকার মনোয়ার আলী, দোহারের ফুলতলা এলাকার সহিদ শেখ ও আনোয়ার হোসেন। থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে।