চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার থেকে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: দলনেতা শহিদুল ইসলাম (৩৫), মাহফুজুর রহমান (২৬), নজরুল শেখ (৩৫), ওবায়দুল মণ্ডল (২৭), একাব্বর আলী (২৫) ও উজ্জ্বল হোসেন (২৫)।