ডাকাতির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে গত রোববার রাতে চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া হরিদাঘোনা এলাকা থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আলী আহমদ (২৯), আবদুল মোনাফ (৩৯) ও মোস্তাক আহমদ (৩২)। লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কেপায়েত উল্লাহ জানান, সন্দেহজনকভাবে ওই তিনজনকে আটক করা হয়। প্রসঙ্গত, গত শনিবার রাতে লোহাগাড়ার বড়হাতিয়া হরিদাঘোনায় ছয়টি বাড়ি ও ১২টি দোকানে ডাকাতি হয়। এ সময় ডাকাতের গুলিতে অনীল রুদ্র নামের এক ব্যক্তি নিহত হন।