মৌলভীবাজারে ডাকাত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের আথানগিরি গ্রামের নিরঞ্জন পালের বাড়ির পাশের বাঁশ-বাগান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের হান্নান মিয়া ও জিহান মিয়া (২৫) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতকের সাহেব আলী ও সাতাইরহালের বাদশা মিয়া।