ফরিদপুরের মধুখালী উপজেলায় ওয়াসীম বিশ্বাস (৩০) নামের এক তরুণকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ওয়াসিম মাটিতে শুয়ে পড়ায় রক্ষা পান। গত সোমবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার সদরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াসীম উপজেলা সদরের গন্ধারদিয়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। ঘটনার পরপরই মধুখালী থানার এসআই মওদুদ হালদার ঘটনাস্থলে পৌঁছে নাইন এমএম পিস্তলের দুটি গুলির খোসা উদ্ধার করেন।