নওগাঁর রানীনগরে দেশীয় তৈরি পিস্তলসহ এরশাদ হোসেন (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরশাদ হোসেন উপজেলার ভেটি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। রানীনগর থানার ওসি আবদুল্লাহ আল-মাসউদ চৌধুরী বলেন, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন পুলিশের একটি দল নিয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ভেটি বাজার মোড় এলাকা থেকে এরশাদ হোসেনকে আটক করেন। এ সময় তাঁর শরীর তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় রানীনগর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|