নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া গ্রাম থেকে টেনু মোল্লা (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালপুর থানা সূত্রে জানা যায়, গত সোমবার রাতে এসআই আশিক ইকবাল, আলিফ ও রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল গ্রামের ছলিম মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর ছেলে টেনু মোল্লার ঘর থেকে চারটি গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়। এ ঘটনায় টেনু মোল্লাকে আটক করে পুলিশ। থানার ওসি আবদুল হাই বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।