দাম জিজ্ঞাসা করে পণ্য না কেনায় মারধর

দাম জিজ্ঞেস করে পণ্য না কেনায় রাজধানীর নিউমার্কেট এলাকার চাঁদনি চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধর করেছেন দোকানকর্মীরা। এ ঘটনায় ওই দোকানের মালিককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিক্ষার্থীদের মধ্যে একজন ছাত্রী। অপর দুজন হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেহেদি হাসান ও ইসলামিক স্টাডিজ বিভাগের হোসাইন আল মামুন। দুজনকেই ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।