দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

পাবনার ঈশ্বরদী উপজেলায় গত মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন ও পুলিশ সূত্র জানান, মঙ্গলবার সকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের চাঁদ আলীর মোড় এলাকায় কামরুল ও সম্পদ নামের দু্ই কিশোর ধূমপান করছিল। এ সময় তাদের মধ্যে মারামারি বেধে গেলে মিরকামারী গ্রামের ইমরান তাদের থামিয়ে দেন। কিছুক্ষণ পর ওই কিশোরদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। এর জের ধরে দুই কিশোরের পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা, দা ও হাঁসুয়া নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এতে আবদুল কুদ্দুস, আনিসুর রহমান, ইকবাল হোসেন, আলোক মিয়া, নাইস খাতুন, রোকেয়া বেগম, গোলাপী খাতুনসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়।