কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় খেত পাহারা নিয়ে ইসলামনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গতকাল শনিবার অন্তত নয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতাল ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন নাজিম উদ্দিন, শরিফুল ইসলাম, মইদুল ইসলাম, সুরমান আলী, মামুন হোসেন, বাদল মাহন্ত, জাহাঙ্গীর হোসেন, হেবল আলী ও গাদল মণ্ডল। তাঁদের বাড়ি ইসলামনগর গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, খেত পাহারা দেওয়া নিয়ে বাদল মাহন্ত ও নাজিম উদ্দিনের মধ্যে গতকাল দুপুর ১২টার দিকে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের ২৫-৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।