দুই ব্যক্তি আটক

ভারত থেকে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে প্রবেশের সময় গতকাল শুক্রবার দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিরা হলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মতি লাল মণ্ডল (৫০) ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা খাসরুল গ্রামের জীবন মণ্ডল (৩৫)। বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নান জানান, আটক দুই ব্যক্তি মাসখানেক আগে অবৈধভাবে ভারতে যাওয়ার কথা স্বীকার করেছেন।