দুজন গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর এলাকায় গত মঙ্গলবার রাতে চোরাই মোটরসাইকেলসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। ওই দুজন হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মালিয়াপাড়া গ্রামের সুজাত প্রামাণিক ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মফিজুল মোল্লা। বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান বলেন, মামলার পর ওই দুজনের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।