সংক্ষেপ

দুজন গ্রেপ্তার

চাঁদপুরের হাইমচরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ঈশানবালায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন খোকন পেদা (৫০) ও দুলাল সরদার (৪৫)। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঈশানবালায় জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একটি মামলায় খোকন পেদা ও দুলাল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।