বগুড়ার দুপচাঁচিয়ায় গত বৃহস্পতিবার এক হাজার ২৪টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জের বাররসিয়া গ্রামের হুমায়ুন কবির (২২) ও তিনঘরিয়া গ্রামের আনোয়ার হোসেন (২৭)। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বগুড়া-নওগাঁ সড়কের সাহারপুকুর বাজারে পুলিশ থামার সংকেত দিলেও ওই দুজন মোটরসাইকেল নিয়ে বগুড়ার দিকে আসেন। খবর পেয়ে পুলিশের আরেকটি দল দুপচাঁচিয়া পৌর বাজারের কাছে তাঁদের আটকানোর চেষ্টা করে। এ সময় তাঁরা চলে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি ছিটকে সড়কের ওপর পড়ে। এতে ওই দুজনসহ উজ্জ্বল আহত হন। পরে তাঁদের কাছ থেকে ওই ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।