কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকায় দুর্বৃত্তের হামলায় মাদ্রাসাছাত্রীসহ তিন নারী আহত হয়েছেন। তাঁদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, রাতের আঁধারে ঘরে ঢুকে হামলা চালানোর ঘটনা তিনি শুনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ করেনি।