কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযোগে ওই তরুণীর বাবা গত মঙ্গলবার রাতে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাঙ্গলকোট থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টায় ওই তরুণী একটি সবজিখেতে সবজি সংগ্রহের জন্য যান। এ সময় উপজেলার উত্তর আলিয়ারা গ্রামের এক ব্যক্তি ওই তরুণীকে সেখান থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন।