নানা অভিযোগে পাঁচ পুলিশকে সাময়িক বরখাস্ত

পৌরসভা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে পাঁচ পুলিশ কর্মকর্তাকে আজ বুধবার সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন।

এই পাঁচজন হলেন মাদারীপুরের কালকিনি থানার আবদুল কুদ্দুস ও রাজৈর থানার শরীফ আবদুর রশীদ, চট্টগ্রামের আনোয়ারা থানার নাজমুল হোসেন ও লোহাগাড়া থানার মো. সোলায়মান এবং বান্দরবানের সদর থানার আলমগীর হোসেন। তাঁরা সবাই উপপরিদর্শক (এসআই)।