আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল শুক্রবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার গন্ধর্বপুর গ্রামের আবুল তালুকদারের বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী আবদুর রশিদের বিরুদ্ধে। এতে বাধা দেওয়ায় আবুল তালুকদারের স্ত্রী মালেকা খাতুনকে (৪০) মারধর করা হয়। পরে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেত্রকোনা প্রতিনিধি|