নেশা করায় কারাদণ্ড

নাটোরের বাগাতিপাড়ায় মাদক সেবনের অপরাধে জহুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে বাগাতিপাড়ার ইউএনও সালাহউদ্দিন আহমেদ এ সাজা দেন। এর আগেও তাঁকে নেশা করার অপরাধে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। জহুরুল ইসলাম উপজেলার চক হরিরামপুর গ্রামের বাসিন্দা।