দুর্নীতির অভিযোগে আজ সোমবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার আবদুর রহিম মণ্ডলকে গ্রেপ্তার করেছে দুদক। তাঁর বিরুদ্ধে ‘অপরাধজনক বিশ্বাসভঙ্গের’ মাধ্যমে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ওষুধপত্র ও বিভিন্ন সামগ্রী আত্মসাতের অভিযোগ করা হয়েছে। রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। আজ গণমাধ্যমে পাঠানো দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।