নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় স্থানীয় লোকজন মো. শাহপরান নামে এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ সময় তাঁর কাছে থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, শাহপরানের কাছে থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।