সংক্ষেপ

পিস্তল উদ্ধার

নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে বুধবার রাতে একটি বাড়িতে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। শরিফুলের বাড়ি একই গ্রামে। এ ছাড়া অভিযান চলাকালে ওই বাড়ির মালিক তৌহিদ কৌশলে পালিয়ে যান। তিনি একাধিক মামলার পলাতক আসামি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।