প্রহরীকে মারধর

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ওআর নিজাম রোড আবাসিক এলাকার দুই নিরাপত্তা প্রহরীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরে আহত ব্যক্তিরা হলেন সাদ্দাম হোসেন ও মাহবুব। গতকাল বুধবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওআর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।