বাংলাদেশি আহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হামলায় জাকির হোসেন নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি ভাইগড় ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলফাজ জানিয়েছেন, জাকিরের (২৮) বাড়ি ভাইগড় গ্রামে। জাকিরসহ ১০-১২ জনের একটি দল গরু আনতে যায়। একপর্যায়ে বিএসএফ তাদের লক্ষ্য করে বিশেষ ধরনের আগ্নেয়াস্ত্র থেকে হামলা চালায়। এতে জাকির আহত হন। পরে তাঁকে রংপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।