বিদ্যালয়ে চুরি

মাদারীপুরের শিবচরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিসকক্ষের তালা ভেঙে জরুরি কাগজপত্র চুরি হয়েছে। গত বুধবার মধ্যরাতে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরকাকইর সাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন জানান, বিদ্যালয় অফিসকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকজন দুষ্কৃতকারী। এ সময় আলমারিতে রাখা বিভিন্ন সনদপত্র, শিক্ষকদের প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষার্থীদের উপবৃত্তি-সংক্রান্ত কাগজপত্র চুরি করে নিয়ে নেয় তারা। শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, চুরির ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় জিডি করেছেন।