পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গামুরিবুনিয়া গ্রামে একটি প্রতিষ্ঠানের গলদা চিংড়ি চাষের প্রকল্পে বিষ প্রয়োগ করে সাত হাজার চিংড়ি মেরে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির পরিচালক নাজমা বেগম বলেন, ‘রাতে বিষ দেওয়া হয়েছে। আরও কয়েক হাজার চিংড়ি মারা যেতে পারে। এ ঘটনায় মামলা করব।’