ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সিকদারহাট এলাকায় গতকাল বুধবার দুপুরে প্রতিপক্ষের ধাক্কায় আবদুল মালেক সরদার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চারা নষ্ট করায় সেলিম ও তাঁর বাবা মালেক সরদারের সঙ্গে বজলুর রহমান ও তাঁর ভাই আলতাফের কথা-কাটাকাটি হয়। বজলুর রহমান একপর্যায়ে মালেক সরদারকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মারা যান।