ব্যবসায়ীকে কুপিয়ে জখম

গাজীপুরের কালীগঞ্জে জাঙ্গালিয়া গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে গত সোমবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা পোলট্রি ব্যবসায়ী ইকবাল হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে বলা যাবে, এটা ডাকাতি না অন্য কিছু।’