ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে গতকাল বুধবার আয়োডিনবিহীন লবণ বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার। আদালত সূত্রে জানা গেছে, কসবা উপজেলার কুটি বাজারে প্রকাশ্যে খোলাবাজারে আয়োডিনবিহীন লবণ বিক্রি খবর পেয়ে সকালে আদালত অভিযান চালান। এ সময় আদালত বাজারের ব্যবসায়ী স্বপন মিয়াকে পাঁচ শ, সোহাগ মিয়াকে পাঁচ শ, রিয়াজ উদ্দিনকে দেড় হাজার এবং সেবক সাহাকে পাঁচ শ টাকা জরিমানা করেন।