ভারতীয় শাড়ি জব্দ

সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে ৬৬৪টি ভারতীয় শাড়ি জব্দ করেছেন বিজিবির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোরে দেবহাটা উপজেলার পারুলিয়া খেজুরবাড়িয়া এলাকায় শাড়িগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবির উপপরিচালক রেজোয়ান-উল-ইসলাম বলেন, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। শাড়িগুলো কালিগঞ্জে বসন্তপুর কাস্টম গুদামে জামা দেওয়া হয়েছে।