নাটোরের লালপুর উপজেলার হাগড়াগাড়ী গ্রামে গতকাল সোমবার গুড় তৈরির চারটি কারখানা থেকে ১১৫ মণ ভেজাল গুড়সহ চারজনকে আটক করেছে র্যা ব। পরে তাঁদের লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ চারজনের মধ্যে রানু বেগম (৩৫), আলাউদ্দিন (৫২) ও আরিফুল ইসলাম (২০) নামের তিনজনের প্রত্যেককে ১ লাখ টাকা করে এবং হোসনেয়ারা বেগমকে (৪০) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভেজাল গুড়সহ জব্দ করা রং ও ফিটকিরি ধ্বংস করার নির্দেশ দেন আদালত।
নাটোর প্রতিনিধি