সংক্ষেপ

মঠবাড়িয়ায় ডাকাতি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের ওষুধ ব্যবসায়ী আলমগীর হোসেনের ঘরে গত শুক্রবার ডাকাতি হয়েছে। পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে মুখোশধারী পাঁচ-সাতজনের একদল সশস্ত্র ডাকাত জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে ঢোকে। এরপর তারা আলমগীর ও তাঁর স্ত্রী মানছুরা বেগমকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং সাত ভরি স্বর্ণালংকার, ৬৫ হাজার টাকাসহ অন্য মালামাল লুট করে। এ সময় ডাকাতদের আঘাতে মানছুরা বেগম আহত হন। মঠবাড়িয়া