মাদারীপুরে নিখোঁজের এক দিন পর হাবিব বয়াতি (২৬) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে রাজৈরের বদরপাশা ইউনিয়নের শঙ্করদি গ্রামের একটি পাটখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাবিব একই এলাকার মহসিন বয়াতির ছেলে। হাবিব বয়াতির খালাতো ভাই ফরহাদ শেখ বলেন, গত মঙ্গলবার বিকেল থেকে হাবিব নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বুধবার বাড়ির পাশের একটি পাটখেতে তাঁর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।