মাছ চাষ নিয়ে বিবাদ, হামলায় আহত ১৫

রাজশাহীর বাগমারায় বিলে মাছ চাষ নিয়ে বিবাদের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলার ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার কাষ্টনাংলা গ্রামে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা বলেন, গ্রামের মোজাম্মেল হক ও স্থানীয় ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবদুল মান্নানের বিরোধ ছিল। গতকাল সকালে মোজাম্মেল হকের নেতৃত্বে একদল লোক মান্নানের বাড়িতে হামলা চালায়। এ সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়ির লোকজন বাধা দিলে হামলাকারীদের মারধরে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে গৃহবধূ রাজু বালাকে (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।