মাদকসেবীদের হামলায় পুলিশের এএসআইসহ দুজন আহত

কুড়িগ্রামের উলিপুরে এক মাদক বিক্রেতাকে ছিনিয়ে নেওয়ার সময় মাদকসেবীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। উপজেলার তবকপুর ইউনিয়নের হামির বাজার এলাকায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। পুলিশ চার মাদকসেবীকে আটক করে গতকাল বুধবার জেলহাজতে পাঠিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতেহামির বাজারের ভুসি ব্যবসায়ী মিন্টু মিয়ার দোকানে তল্লাশি চালায়। এ সময় তারা গাঁজাসহ মিন্টু মিয়াকে আটক করে। পরে তঁাকে নিয়ে আসার সময় সহযোগীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এতে এএসআই আনিসুর ও পুলিশ সদস্য কাজী সাইদুর রহমান আহত হন। আহত দুজনকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে