বগুড়ার শেরপুরে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী উজ্জ্বল ফকিরকে (৩০) ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তিনি উপজেলার ছোনকা ফকিরপাড়া গ্রামের সোলায়মান ফকিরের ছেলে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান। শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, গতকাল সকাল ১০টায় উপজেলার ছোনকা বাজার এলাকায় মাদক সেবনকালে তাঁকে আটক করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি|