চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে গতকাল রোববার এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ জাহানবাদ গ্রামের লুৎফর রহমানের ছেলে আবদুর রহিম (৩০)। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।