সংক্ষেপ

মাদক সেবনের দায়ে কারাদণ্ড

কুমিল্লার দাউদকান্দিতে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ শাস্তি দেন। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খোকন হোসেন, জাহিদুল ইসলাম, আল আমিন, নাঈম হোসেন ও আবদুল হান্নানকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করা হলে খোকন ও জাহিদুলকে ছয় মাসের, আল আমিনকে ১৫ দিনের এবং নাঈম হোসেন ও আবদুল হান্নানকে সাত দিন করে কারাদণ্ড দেন। পরে তাঁদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।