মাদ্রাসার অধ্যক্ষকে মারধরের অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শিবপুর এল ইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষকে গত বুধবার মারধর করেছেন মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও তাঁর লোকজন। পরে মারধরের ঘটনা ধামাচাপা দিতে ওই অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে গতকাল দুপুরে শিবপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন করা হয়েছে।
গত বুধবার রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মাহফুজ উল্লাহ ও তাঁর লোকজন অধ্যক্ষ মফিজ উদ্দিনকে মারধরে করেন। এ ঘটনায় অধ্যক্ষ গৌরীপুর থানায় অভিযোগ দিয়েছেন।