মামলা দায়ের

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভুঁইয়ার গাড়ি ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার মেয়র রফিক উদ্দিন নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে নান্দাইল থানায় এ মামলা করেন। এতে আসামি করা হয়েছে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আজিজুল ইসলামকে। অন্য আসামিরা হলেন এনামুল হক, রাজন, জুয়েল মিয়া, পলাশ, সাগর, এমদাদ, শাওন ও লিটন। তাঁরা বিএনপির নেতা-কর্মী বলে জানা গেছে।