মেহেরপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার তিনটি থানার পুলিশের পৃথক কয়েকটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে সদর থানায় ৭ জন, গাংনী থানায় ২০ জন ও মুজিবনগর থানায় ৫ জনকে আটক করা হয়।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার আহসান হাবীব জানান, পুলিশের বিশেষ অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে। এঁদের মধ্যে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী এবং নিয়মিত মামলার আসামি রয়েছেন। অভিযানে চার বোতল ফেনসিডিল ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।